বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ বছরের জন্য নতুন কমিটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী শেখ জোবায়ের হোসেন-কে সভাপতি ও একই বিভাগের রুমি আল মেহেদী-কে সাধারণ সম্পাদক করে ৫ জনের কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার কথা বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সহ-সভাপতি নূর মোহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ঘাটাইলের সন্তান মো. শাহাবুদ্দীন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সানাউল হক ফরাজী।
সদ্য গঠিত এই কমিটির বিষয়ে যুগ-সম্পাদক মো. শাহাবুদ্দীন তালুকদার জানান, ছোটবেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছি। নতুন এই কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হওয়ায় একটি প্লাটফর্ম পেয়েছি। এর মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷