টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ আল-আমিন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার আঠারদানা মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আল-আমিন একই এলাকার জুলহাস মিয়ার ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, ঘাটাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷