মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

ঘাটাইলে এমপি প্রার্থী ৭ জন, দেখেনিন কে কে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম তার কার্যালয়ে নির্বাচনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাত জন প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন—

আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা), বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী এসএম চাঁন মিয়া (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী আবু হানিফ (ফুলের মালা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রেজাউল করিম (হাত পাখা), জাকের পার্টির প্রার্থী খলিলুর রহমান (গোলাপ ফুল), বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন)।

রোববার (৯ ডিসেম্বর) টাঙ্গাইল-৩ আসনে বিএনপি’র প্রার্থী মাইনুল ইসলাম ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুর রশিদ মিয়া তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷