মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

ঘাটাইলে মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩। ১০ ডিসেম্বর সন্ধায় তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ঘাটাইল থানাধীন আঠারদানা গ্রামের ওয়াজকরনীর ছেলে মিঠুন (২১)। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ নুর নাহার বেগম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ সংযুক্ত টেবিল ৯ (ক) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মো: হাসান আরাফাত জানান, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন আঠারদানা গ্রামস্থ মিয়াপাড়া রোডের সামনে অভিযান পরিচালনা করে ১৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷