৩ ডিসেম্বর ২০১৮ সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম স্থান লাভ করেছে।
ঘোষিত ফলাফলে এই কলেজের একশত ২২ জন পরিক্ষার্থীর মধ্যে ৬৩ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১২ জন মেধা এবং ৫১ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাথা হতে ২৭জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই বৃত্তি লাভ করেছে। এ শাখার শিক্ষার্থী অভিজিত সূত্রধর ও নুরিয়া সুলতানা ছেলে-মেয়েদের মধ্যে পৃথকভাবে টাঙ্গাইল জেলায় প্রথম স্থান অধিকার করেছে।
প্রতিষ্ঠানের এ অভাবনীয় সাফল্যে অধ্যক্ষ লেঃ কর্নেল জিএম সারওয়ার পিবিজিএমএস, ইঞ্জিনিয়ার্স-সহ শিক্ষকমন্ডলীর অবদান সর্ব মহলে প্রশংসিত হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷