বুধবার, ডিসেম্বর ০৫, ২০১৮

ঘাটাইলে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

উত্তম আর্য্য, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বুধবার সকালে ১ ডিসেম্বর টঙ্গি গাজিপুর ইজতেমা ময়দানে নিরীহ মুসুল্লিদের ও মাদ্রাসা ছাত্রদের উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলরুবা আহমেদ এর স্মারকলিপি প্রদান করেন ঘাটাইল উপজেলা দাওয়াতে তাবলীগ ও ওলামায়ে কেরাম এর সদস্য বৃন্দ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শামছুদ্দীন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল মাওলানা শফিকুল ইসলাম সাধারন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,ঘাটাইল জামে মসজিদের ইমাম শাহীন ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷