শুক্রবার, নভেম্বর ০৯, ২০১৮

মধুপুরে গভীর রাতে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের মধুপুরে একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার মির্জাবাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শাহজাহানের সারের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর আগুন একে একে পাশের দোকান গুলোতে লেগে যায়। খবর পেয়ে মধুপুর ফয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলায়ার হোসেনের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততণে বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় ধনবাড়ী ফায়ার স্টেশনের একদল কর্মীও সহায়তা করতে ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে, তিগ্রস্ত ও স্থানীয়রা কোটি টাকার উপরে য়তির কথা জানালেও ফায়ার সার্ভিস বলছে ২০ লাখ টাকার তি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।


ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস,বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান, পিআইও রাজীব আল রানা,ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷