শুক্রবার, নভেম্বর ০৯, ২০১৮

কালিহাতীতে সড়ক দুর্ঘনায় তিনজন নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস এবং অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় সিএনজি চালক সবুর মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যান আরও দুজন।

নিহত সবুর মিয়া ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। নিহত অন্য দুজনের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিক্সাকে উত্তরবঙ্গগামী একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। অন্য দুজন হাসপাতালে মারা যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷