অনেক প্রতিক্ষার পর টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে টাঙ্গাইল বাসীর স্বপ্ন পূরণ হলো আজ। ট্রেন আসছে! উচ্ছসিত টাঙ্গাইলবাসী
এরমধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। বৃহস্পতিবার ৫ টা ৩৯ মিনিটে রেল মন্ত্রী মুজিবুল হক এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। পরে রাত ৮টা ৩০মিনিটে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনে “টাঙ্গাইল কমিউটার” ট্রেনটি এসে পৌছায়।
এসময় টাঙ্গাইলবাসীর পক্ষে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের কাছ থেকে ট্রেনটি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অপরদিকে রেল স্টেশন চত্বরে “টাঙ্গাইল কমিউটার” ট্রেন সার্ভিস চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইলবাসী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।
আলোচনা সভায় সভাপত্বি করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷