আগামী একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া দিচ্ছে বিএনপি। ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ঘাটাইল আসনে ২ জন প্রার্থীকে দলীয় চিঠি দিয়েছে বিএনপি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে) বিএনপির চিঠি পেয়েছেন । তারা হলেন-
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জেলা বিএনপির কোষাধ্যক্ষ শিল্পপতি মাঈনুল ইসলাম ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চারবারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
উল্লেখ্য, এই আসনটিতে ১৯৭০, ১৯৭৩ ও ১৯৮৬ সালে সংসদ নির্বাচনে বর্তমান এমপির চাচা আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান নির্বাচিত হন। ১৯৭৯ সালে নির্বাচিত হন বিএনপির শওকত ভুইয়া। ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাইদুর রহমান খান মোহন এ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে শামসুর রহমান খান শাহজাহান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও বিজয়ী হতে পারেননি। পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। ১৯৯১ ও ২০০১ বিএনপি সরকার গঠন করলে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷