রবিবার, নভেম্বর ২৫, ২০১৮

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সভাপতিমÐলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স¦তন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।

রোববার লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে তার নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে এ ঘোষণা দেন। 

এ সময় তার সমর্থকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

তবে এর আগেই জানা যায়, লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এ লক্ষে তিনি ২৫ নভেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। পূর্বঘোষিত নিধারিত তারিখে আজ রোববার তিনি আনুষ্ঠানিতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। সে লক্ষ্যে লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকরা মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷