একাদশ জাতীয় সংষদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বাবা আলহাজ আতাউর রহমান খান। তিনি মহাজোটেরও প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন।
রোববার সকালে তিনি মনোনয়নে চিঠি হাতে পান বলে নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমি মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি এবং দেশরতœ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী নির্বাচনে এই আসনে বিপুল ভোটে নৌকার জয়ের মধ্যে দিয়েই সরকারের উন্নয়ণ ধারাবাহিকতা বজায় রাখবো
আতাউর রহমান খান অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার। তাঁর বড় ভাই প্রয়াত এডভোকেট শামসুর রহমান খান শাহজাহান এ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকও ছিলেন।
আলহাজ আতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান খান রানা ২০১২ সালে উপ নির্বাচনে এমপি এবং ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় এমপি হন। বর্তমানে তিনি টাঙ্গাইলের আলোচিত আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী হয়ে কাশিমপুর কারাগারে অন্তরীন রয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷