ঢাকা টেস্টেও বাজে শুরু হয়েছে বাংলাদেশের। খারাপ শট খেলে উইকেট দিয়ে এসেছেন ব্যাটসম্যানরা। এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ব্যাটসম্যানদের কাছে চিরচেনা। সেখানেই কিনা সিলেটের বিভীষিকা ফিরল। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর খুব দ্রুতই নেই আরও দুই উইকেট। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে আরও একবার ধুঁকছিল বাংলাদেশ।
তবে মুমিনুল হক আর মুশফিকুর রহিমের সৌজন্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। এ প্রতিবেদন লেখার সময় এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ ৫৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে। মুমিনুল ১০৪ রান নিয়ে ব্যাট করছেন। ১৫০ বলে তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। চার মেরেছেন ১২টি। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকও। তিনি ৭০ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে নিজের রানের খাতা না খুলেই বিদায় নেন ইমরুল কায়েস। জার্ভিসের বলে চাকাভাকে ক্যাচ দেন তিনি। এরপর ৯ রান করে নেই লিটস দাস।
সেই জার্ভিসের বলেই ব্রেন্ডন মাভুতার হাতে তুলে দিয়ে বিদায় নেন তিনি। অভিষিক্ত মোহাম্মদ মিঠুনও রানের খাতা খুলতে পারেননি। ডোনাল্ড ত্রিপানোর বলে ব্রেন্ডন টেলরকে ক্যাচ দিয়েছেন তিনি। ১৩ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কাইল জার্ভিস। ২২ রানে ১ উইকেট শিকার করেছেন ত্রিপানো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷