ঘাটাইলে আওয়ামী লীগ নেতা তুহিন আব্দুল্লাহর গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তারকৃত ঘাটাইল জিবিজি কলেজের ভিপি রুবেলসহ চার ছাত্রলীগকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন। শুনানি শেষে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃতরা হচ্ছেন, ঘাটাইল চান্দশি এলাকার আবু সাইদ রুবেল (ভিপি), হাসপাতাল এলাকার টিটু সরকার (৩৫), উত্তরপাড়া এলাকার আল আমিন (২২) এবং দড়িচৈথট্র গ্রামের মোঃ রিয়াজ (২০)।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, আসামিদের টাঙ্গাইল জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য যে গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল থানা মোড়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনয়নপ্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ তুহিনের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগকর্মীরা। পরে গত ২৮ সেপ্টেম্বর তুহিন আব্দুল্লাহ নিজে বাদী হয়ে ঘাটাইল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে আসামি, করে ১০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷