রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

ঘাটাইলের উইজডম ভ্যালিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত


টাঙ্গাইলের ঘাটাইলের অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে দুই দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ দুই দিনব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

প্রথম দিন ছিল শিক্ষা প্রতিষ্ঠানের আবৃত্তি সংসদের পরিবেশনায়  আবৃতি উৎসব ও আবৃত্তি প্রতিযোগিতা। উইজডম ভ্যালি আবৃতি সংসদ এই উৎসবের আয়োজন করে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও আমন্ত্রিত অতিথীরা দুটি উৎসবে অংশ নেন।

  আমন্ত্রিত অতিথীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতায়  অংশগ্রহনকারীদের মধ্যে অংশ গ্রহন স্বারক প্রদান ও পুরস্কার বিতরণ  করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, বেসরকারি সংস্থা নির্মাণ সংগঠনের চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক,  বিশিষ্ট কবি ও আবৃত্তিকার তরুন ইউসুফ,  কবি ও সাংবাদিক অরন্য ইমতিয়াজ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাহমুদ হাসান জাহান,  উপাধক্ষ্য মেহেরুন্নাহার বাবলী প্রমূখ।