শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

ঘাটাইলে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার (৬ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের ঘাটাইলে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার সাথে একযোগে এ উন্নয়ন মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। ঘাটাইল উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উদ্যোগে ৪০টি স্টল স্থান পায়। এসব স্টলে স্বস্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণমানুষের সেবায় তাদের উন্নয়ন সেবার তথ্য ও সামগ্রীর সমাবেশ ঘটানো হয়।

ঘাটাইলে তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ উন্নয়ন মেলাটি উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই চলে তিন দিন। মেলা প্রাঙ্গণে আগমন করেন বিভিন্ন শ্রেণী পেশার দর্শক, শ্রোতা ও ক্রেতা। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের গণমানুষের পদচারণায় মেলাটি গণমানুষের মনে ব্যাপক সারা জাগিয়েছে।

মেলা প্রাঙ্গণে শেষ দিনেও আশাতীত দর্শনার্থীদের ভিড়ে মলা জমজমাট হয়ে উঠে।

সমাপনি অনুষ্ঠানে ঘাটাইল শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত করে তোলে।

এ ছাড়াও একই দিন সন্ধ্যায় উন্নয়ন মেলা মঞ্চে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সামু।