শনিবার, অক্টোবর ২০, ২০১৮

হট লুকে মৌনী!

সোশ্যাল মিডিয়ায় নিজের হট ছবি শেয়ার করলেন মৌনী রায়। আবারও নতুন আন্দাজে ফিরলেন তিনি। মৌনীর হট ফোটোশুট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর হট লুক পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে পড়ে। ৩ লক্ষেরও বেশি লাইক মেলে।

কিউ কি সাঁস ভি কভ বহু থি, দেবো কা দেব মহাদেব, নাগিন— এ সব টেলি সিরিয়ালের পরিচিত মুখ মৌনী রায়। শুধু অভিনয় নয়, নাচেও যথেষ্ট পারদর্শী। তিনি এক জন প্রশিক্ষিত কত্থক শিল্পী।

পশ্চিমবঙ্গের কোচবিহারের গাঁধী কলোনিতে ১৯৮৫-তে জন্ম। তাঁর ঠাকুরদা ছিলেন এক জন নামকরা থিয়েটার শিল্পী। মা-ও থিয়েটারের সঙ্গে জড়িত। দ্বাদশ শ্রেণি পাশ করেছেন কোচবিহারের বাবুরহাটের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। তার পরই দিল্লি পাড়ি দেন। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা চলাকালীনই অভিনয়ের জন্য মুম্বইয়ে যান।

২০০৪-এ রান ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ। তার পর আর ফিরে তাকাতে হয়নি। ২০০৭-এ কিউ কি সাঁস ভি কভ বহু থি সিরিয়ালে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেন। সম্প্রতি গোল্ড ছবিতে অভিনয় করছেন মৌনী। এটাই তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷