শনিবার, অক্টোবর ২০, ২০১৮

ঘাটাইল থানা সহ টাঙ্গাইলে বিভিন্ন থানার গেইট উদ্বোধন

টাঙ্গাইলের পুলিশ লাইনের গেইটসহ বিভিন্ন থানার গেইট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনকৃত গেইটগুলো হচ্ছে- পুলিশ সুপার কার্যালয় গেইন (প্রত্যয়), টাঙ্গাইল সদর থানার গেইট (বন্ধন), ঘাটাইল থানা গেইট (বিজয়-৭১), বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার গেইট (যমুনা), মির্জাপুর থানা গেইট (প্রত্যাশা), বাসাইল থানা গেইট (অদম্য), দেলদুয়ার থানা গেইট (দূরন্ত),মধুপুর থানা গেইট (মধুবন), ধনবাড়ী থানা গেইট (প্রহর), কালিহাতী থানা গেইট (উদ্দীপ্ত)।

পুলিশ লাইনে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, আহাদুজ্জামান মিয়া, ডিআই-১ হারেজ আলী, সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসীন, মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷