আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ।
শুক্রবার (১৯ অক্টোবর) বিকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার ব্রিজের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমদের গলার জোর ছাড়া কিছু নেই। তার চাপাবাজি ছাড়া আর কিছু নেই। রাস্তায় জনগণকে ডাক দিক না, জনগণ তাতে সারা দেয় কিনা। তারা আন্দোলন কি জনগণ ছাড়া করবে? আর তাদের ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ। ঐক্যের শুরুটাই করেছে তারা বিদেশিদের নিয়ে। জনগণের কাছে না গিয়ে ঐক্যফ্রন্ট গেছে বিদেশিদের কাছে।
মন্ত্রী বলেন, ঐক্যফ্রন্ট বিদেশিদের আস্থায় আনতে চায়। জনগণের আস্থা তাদের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। যদি জনগণের প্রতি তাদের আস্থা থাকত তাহলে ঐক্যফ্রন্ট গঠনের পর তারা জনগণের কাছে যেত।
মন্ত্রী আরও বলেন, এখন মানুষ ইলেকশনমুখী। পাবলিক এখন ইলেকশন মুডে আছে। কেউ এখন আন্দোলনের দিকে তাকিয়ে নেই।
পরিদর্শনকালে ওবায়দুল কাদের বলেন, চন্দ্রা ফ্লাইওভার ব্রিজের নির্মাণ কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। মূল ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ওই ব্রিজের পুরো কাজ শেষ হবে এ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।
মন্ত্রীর সঙ্গে সাসেক প্রকল্প পরিচালক মো. ইছহাক আলী, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন আহমেদ, সওজের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷