জাহাঙ্গীর আলম, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করে নৌকায় ভোট চাইলেন সাবেক সংসদ সদস্য মরহুম মতিউর রহমানের পুত্র আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তানভীর রহমান।
বুধবার (১৮অক্টোবর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।
এ সময় তিনি পূজামন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো অনুদান প্রদান করেন।
উপজেলার দেওপাড়া, ধলাপাড়া, সাগরদিঘী, সংগ্রামপুর, সন্ধানপুর, দিঘলকান্দী, দিগর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শনের সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতাকর্মীবৃন্দ তানভীর রহমানের সাথে উপস্থিত থেকে নৌকার প্রচারণায় অংশ নেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷