শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

নিজেকে না পাল্টিয়ে ঘাটাইলকে পাল্টাতে চাই

টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, আমি নিজেকে না পাল্টিয়ে ঘাটাইলকে পাল্টাতে চাই। দ্বিধাবিভক্তির অপরাজনীতির অবসান ঘটিয়ে ঘাটাইলকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বৃহস্পতিবার(১৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান আরো বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারলে অত্যাধুনিক ঘাটাইলের স্বপ্ন দ্রুত বাস্তবায়ন সম্ভব। স্বপ্নের ঘাটাইল প্রতিষ্ঠায় তিনি আন্তঃদলীয় সম্প্রীতি বৃদ্ধি, আইটি পার্ক স্থাপন, বনরক্ষা ও নতুন বনায়ন কর্মসূচি গ্রহন, পর্যটন কেন্দ্র স্থাপন সহ ২৩ দফা উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
এ সময় বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷