সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

ঘাটাইলে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ থেকে নিজেকে রক্ষায় মহড়া

সোমবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভুমিকম্প, অগ্নিসংযোগ, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসালম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা, সালেহা ইউসুফজাই (এসই) উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম প্রমুখ।