সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

ঘাটাইলে হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি


সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় “হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদ্প্তর আয়োজিত ব্র্যাক এর সহযোগিতায় একটি র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপজেলা নির্বাহি অফিসার দিলরুবা আহমেদ সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা প্রমুখ