শুক্রবার, সেপ্টেম্বর ২৮, ২০১৮

ঘাটাইলে আ’লীগ নেতার গাড়িবহরে হামলা, ভিপি রুবেলসহ আটক ৪

টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তুহিন আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘাটাইল উপজেলার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘাটাইল সরকারি জিবিজি কলেজের ভিপি রুবেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহিদ বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে তুহিন আব্দুল্লাহ গাড়িবহর নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল যাচ্ছিলেন। পথিমধ্যে আমি তার গাড়ি বহরে উঠে তার সাথে রওনা হই। পরে রাতে ঘাটাইল উপজেলায় পৌঁছলে আমাদের বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লেবুর নির্দেশনায় ঘাটাইল জিবিজি কলেজের ভিপি আবু সাইদের নেতৃত্বে প্রায় ১০ জন আমাদের উপর হামলা চালায়। এ সময় গাড়ির চালক আহত হন ।

তিনি আরো বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। এ ঘটনার পর পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷