টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জিবিজি কলেজ প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে র্যালিটি কলেজ চত্বর থেকে বের হয়ে ঘাটাইল পৌরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন বিষক সম্পাদক আকবর খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডা. মো. শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তানভীর রহমান, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, এডভোকেট আনন্দ মোহন আর্য্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, সাবেক জিএস আলমগির হোসেন বাবু, জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, এজিএস রঞ্জু আহম্মেদ, ঘাটাইল উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মো. দুলাল মিয়া প্রমুখ।
র্যালি শেষে একটি কলেজ চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য: ঘাটাইলের জিবিজি কলেজ সরকারি করে গত ১২ আগস্ট রোববার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের মোট আটটি এবং সারা দেশের মোট দুইশত ৭১টি কলেজ সরকারি করণের বিষয়টি স্থান পায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জিবিজি কলেজ প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে র্যালিটি কলেজ চত্বর থেকে বের হয়ে ঘাটাইল পৌরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন বিষক সম্পাদক আকবর খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডা. মো. শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তানভীর রহমান, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, এডভোকেট আনন্দ মোহন আর্য্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, সাবেক জিএস আলমগির হোসেন বাবু, জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, এজিএস রঞ্জু আহম্মেদ, ঘাটাইল উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মো. দুলাল মিয়া প্রমুখ।
র্যালি শেষে একটি কলেজ চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য: ঘাটাইলের জিবিজি কলেজ সরকারি করে গত ১২ আগস্ট রোববার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের মোট আটটি এবং সারা দেশের মোট দুইশত ৭১টি কলেজ সরকারি করণের বিষয়টি স্থান পায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। সূত্র: ঘাটাইল ডটকম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷