এসো মিলি প্রাণের উৎসবে’- এ শ্লোগানকে সামনে রেখে বিশ্বের সর্ববৃহৎ সাংস্কৃতিক ও একুশে পদকপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সুবর্ণজয়ন্তী ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাখার ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি চত্বরে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নরুল ইসলাম খান সামু।
উদ্বোধক হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম।
প্রধান আলোচক ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, ডেপুটি অ্যাটর্নী জেনারেল ড. মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক, সভাপতি দেবাশীষ দেব প্রমুখ।
বিকেলে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷