রবিবার, আগস্ট ১৯, ২০১৮

সমাজসেবক শাহআলম চৌধুরীর ইন্তেকাল

নিজেস্ব প্রতিবেদক :  ঘাটাইল উপজেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহআলম চৌধুরী (৭৫) দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে  গত ১৯ আগস্ট সকালে ইন্তেতাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 
তাঁর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া নিজ গ্রামে ঈদগাঁ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে এক বেদনা বিধুর পরিবেশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সে সময় সুধী জনের পক্ষ থেকে বলা হয় সমাজসেবা ও শিক্ষা সম্প্রসারনে শাহআলম চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটির উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছেন।

শাহআলম চৌধুরীর ইন্তেকালে গোভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, সাবেক এমপি খাদিজা এমদাদ লতা, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা। তারা শোক সন্তপ্ত পরিবার পরিজন ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাহফেরাত কামনা করেন। উল্লেখ্য শাহআলম চৌধুরী সাবেক ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট ইয়াকুব আলী চৌধুরীর পুত্র ও সাবেক আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হোসেন চৌধুরীর ছোট ভাই।