টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহবধূকে
কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগড় ইউনিয়নের জিগারতলা গ্রামে
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা (৩০) একই গ্রামের আব্দুল
লতিফের স্ত্রী।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) আমীর আলী বলেন, গভীর রাতে ওই গৃহবধূ প্রকৃতির
ডাকে বাইরে বের হন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো
অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ খবর
পেয়ে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো বলেন, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে খুনের কারণ এখনও জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷