ঘাটাইলে ক্ষুদে শিক্ষার্থীদের ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা বিষয়ক মহড়া এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে ঘাটাইলের অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি এ মহড়ার আয়োজন করে। মহড়ায় বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশ নেয়। বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এই মহড়া প্রত্যক্ষ করে।
ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার বিভিন্ন ধাপ ও আহতের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন করনীয় বিষয় মহড়ায় ফুটিয়ে তোলা হয়। এ সর্ম্পকে বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ক্ষুদে শিক্ষার্থীর মাঝে ভ’মিকম্প পরবর্তী করনীয় তুলে ধরাই এই মহড়ার লক্ষ্য। বিদ্যালয়ে প্রতিবছর ভূমিকম্প ও সকল প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী করনীয় বিষয় নিয়ে মহড়ার আয়োজন করা হয়ে থাকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷