ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \
সারা দেশের ন্যায় গতকাল শনিবার সকালে ঘাটাইলে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্য্যালয় সামনে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভ’ইয়া, সাধারন সম্পাদক আ.খ. ম. রেজাউল করিম, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা,ঘাটাইল উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান প্রমূখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷