শুক্রবার, জুলাই ২১, ২০১৭

ঘাটাইল পৌরতে চৌরাস্তা ও দক্ষিণপাড়া সংযোগ সড়কের বেহাল দশা


ঘাটাইল পৌরসভার বেশির ভাগ সড়ক খানা খন্দে ভরা । এর মধ্যে ঘাটাইল পশ্চিম পাড়ার চৌরাস্তা থেকে দক্ষিন পাড়া মোড় পর্যন্ত প্রায় ২কি.মি. রাস্তায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। জনসাধারণ চরম দুর্ভোগে মধ্যে পড়েছে। জন গুরুত্ব সম্পন্ন এ রাস্তাটি বাজারের জানজট নিরসনে বিকল্প রাস্তা হিসাবে ব্যবহিত হয়। প্রতিদিন কমপেক্ষ ২সহ¯্রাধিক পথ চারী বিকল্প রাস্তা হিসাবে এ রাস্তায় চলাচল করে এ থাকে। অপর দিকে বালি বোঝাই ও মাটি ভর্তি ট্রাক চলাচল করে এ রাস্তা দিয়েই । ফলে রাস্তাটি বেহাল দশায় পতিত হয়েছে। সামান্য বৃষ্টিতে হাটু পরিমান কাঁদা ও স্থানে স্থানে খানা খন্দে ভরে গেছে । এতে করে খানা খন্দে ভারী যান আটকে রাস্তাটি বন্ধ হয়ে যায় ফলে উভয় পাশে সিএনজি, অটো রিক্সা, অটো ভ্যান, সাইকেল,মটর সাইকেল আটকে পরে । পথ চারী পরতে হয় চরম দুর্ভোগে সহ যান চলাচলে একে বারে অযোগ্য হয়ে পড়েছে। ঘাটাইল বাজার থেকে রিকশায় আসতে কথা হয় রিকশাচালক মজনুর সঙ্গে। তিনি ঘাটাইল টাইমস ডটকম কে বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না। যে খারাপ রাস্তা। আমরা পৌরসভার দিকে তাকিয়ে আছি। কর্তৃপক্ষ রাস্তাগুলো তাড়াতাড়ি মেরামত করে দেবে এই আশায় । স্থানীয় শওকত হোসেন সুজন তিনি ঘাটাইল টাইমস কে বলেন, পৌরসভার মধ্যে এই রাস্তা আমাদের কাম্য নয়। রাস্তাটি সংস্কারে জন্য দাবি জানান এলাকা বাসী। 

জানতে চাইলে ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান  বলেন,বিষয়টি আমি আবগত হয়েছি কয়েকদিনের মধ্যেই আদলা ইট দিয়ে খানা খন্দ ভরে দিয়ে চলাচলের উপযোগী করে দেয়া হবে। আগামী নভেম্বরের মধ্যে টেন্ডারের মাধ্যমে রাস্তার সংস্কারের কাজ করা হবে। ----- তথ্য সূত্র: ঘাটাইল টাইমস।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷