বুধবার, জুলাই ১৯, ২০১৭

ঘাটাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’-এ শ্লোগান কে সামনে নিয়ে গতকাল বুধবার সকালে ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন , উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্যজীবি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷