মঙ্গলবার, মে ১৬, ২০১৭

ঘাটাইলে বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলার ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক। এসময় অন্যান্য সেনা কর্মকর্তা ও বাংলাদেশ মুষ্টিযুদ্ধ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৫৫ পদাতিক ডিভিশন এবং রানার্সআপ হয় ১৯ পদাতিক ডিভিশন।
খেলাশেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। ১৯ পদাতিক ডিভিশনের আয়োজনে প্রতিযোগিতায় সেনাবাহিনীর ১২টি ফরফেশন অংশ নেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷