বৃহস্পতিবার, মে ১৮, ২০১৭

ঘাটাইলে মাদক ব্যবাসায়ীকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

ঘাটাইলে চার মাদক ব্যবাসায়িকে ধরে পুলিশে দিল নাটশালা গ্রামবাসী। গতকাল বুধবার বিকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন মাদক নিমূল কমিটি বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে আটক করে তাদেরকে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। নাটশালা গ্রাম সহ দিঘলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যাবসায়ি ও মাদকসেবীর বিস্তার ঘটায় এলাকাবাসী এই ভিন্নধর্মী  বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন।

উপজেলার দিঘলকান্দী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ও এলাকাবাসী জানায়, ইউনিয়নকে মাদক মুক্ত করতে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ি ও মাদকসেবীদের আটক করে আইনশৃঙ্গলা বাহিনীর কাছে সোপর্দ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে নাটশালা গ্রামে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজমা বেগম, শফিকুল ইসলাম টিক্কা, মনির তালুকদার, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, আরিফ সিদ্দিকি, শহিদুল ইসলাম খান, রনক খান, আব্দুল মুসলিম, মকবুল খান, আবুল হোসেন খান, হাতেম মেলেটারি প্রমুখ।
বৈঠকে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড ভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। সভায় দিঘলকান্দী ইউনিয়নের সকল সদস্য নাটশালা, কালিয়াগ্রাম, আড়ালিয়া, মুজাহাটী, সালেংকা সহ বিভন্ন  গ্রামের ৪/৫ শত  লোক উপস্থিত ছিলেন। সভায় দিঘলকান্দী ইউনিয়নের মাদক ব্যাববসার সাথে সম্পৃক্ত ৩০-৩৫ জনের নাম সনাক্ত করা হয়। বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদেরকে ধরে  স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করার  সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি গঠনের পরই  মাদক নির্মূল অভিযানে নেমে পড়ে মাদক নির্মুল কমিটির সদস্যরা।
গতকাল বুধবার তারা অভিযান চালিয়ে চার মাদক ব্যাবসায়িকে আটক করে ঘাটাইল থানার পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হল নাটশালা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রুবেল(২৫),আড়ালিয়া গ্রামের করিমের ছেলে আবু তালেব(৩৫),কালিয়াগ্রামের আমতাছ আলীর ছেলে আনছার আলী (৩০),একই গ্রামের মধু শেখের ছেলে মিনাল (৩৫)। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার কামাল হোসেন জানান, মাদক নির্মূলে ইউনিয়নবাসীর এ সমাজিক উদ্যোগকে স্বাগত জানাই। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গতকাল বৃহস্প্রতিবার তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।