শনিবার, মে ০৬, ২০১৭

ঘাটাইলে সেরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি  ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এ বছরও  এসএসি পরীক্ষায় সেরা হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৬৯জন পরীক্ষ্থর্াী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগ থেকে ৬১জন পরীক্ষার্থীর মধ্যে ৬০জন জিপিএ- ৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮জনের মধ্যে ৪জন জিপিএ- ৫ পেয়েছে। মোট ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন জিপিএ- ৫ পেয়েছে । বাকী ৫জন জিপিএ-৪ পেয়েছে। পরীক্ষায় সেরা সাফল্যের  ব্যাপারে অধ্যক্ষ লেঃ কর্ণেল কাজী শাহাবুদ্দিন আহমেদ এইসি এর সাথে কথা বললে তিনি জানান, এ প্রতিষ্ঠানটি প্রতি বছরই ভাল ফলাফল করে আসছে।প্রতিষ্ঠানটিতে   লেখাপড়ার  নিরিবিলি পরিবেশ রয়েছে। এ ছাড়া শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে দায়িত্ব বোধ থেকে লেখাপড়া করানো,  ক্লাসের বাইরেও মনিটরিং এর  ব্যবস্থা থাকায়  এ সাফল্য এসেছে। সার্বিকভাবে আমরা অনেক খুশি।