বুধবার, মে ০৩, ২০১৭

ঘাটাইলে বাস খাদে, নিহত ৭

টাঙ্গাইলের ঘাটাইলের হরিপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস গুণগ্রাম-হরিপুর এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহত হয় ২৫ জন। আহতদের ঘাটাইল ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘাটাইল ও মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার তৎপরতা চালায়। এ পর্যন্ত নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নারায়নগঞ্জের আবির হোসেনের ছেলে নুরে আলম, চন্দন, গোপালপুরের আছমা আক্তার, শান্তা আক্তার, ধনবাড়ি উপজেলার রহিম মিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷