শনিবার, এপ্রিল ০১, ২০১৭

ঘাটাইলের কদমতলীতে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।  ইসহাক আলী (হিরু) ২৩৬ ভোট পেয়ে সভাপতি এবং মোঃ আঃ গফুর ২২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বচিত হয়। এছাড়াও ৩১২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আঃ বারেক, ৩১০ ভোট পেয়ে মোঃ নূরুজ্জামান অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷