শনিবার, এপ্রিল ০১, ২০১৭

ঘাটাইলে এইচএসসি পরীক্ষায় অংশ ১৭৬০ জন শিক্ষার্থী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবার এইচ.এস. সি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭৬০ জন শিক্ষার্থী। মোট ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘাটাইল কেন্টনমেন্ট কেন্দ্রে ১২৮৪ জন ও ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ৫১২  এ পরীক্ষায় অংশ নিবে। ঘাটাইল কেন্টনমেন্ট কেন্দ্রে গত বছরের তুলনায় ২৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক জানান, সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনার সকলপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যদি কোন শিক্ষার্থী পরীক্ষা অসদুপায় অবলম্বন করে তবে পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা শান্তিপূর্নভাবে পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করি।