বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০১৭

ঘাটাইালের কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও মিলাদ মাহফিল

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ-
ঘাটাইলের কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয় । বৃহস্প্রতিবার সকালে ব্যবসায়ী সমিতির নিজ কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্য আতা খন্দকারের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭ নং দিগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মামুন নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । মিলাদ মাহফিল পরিচালনা করেন কদমতলী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনুছ আহম্মেদ আল তশোরী ।