প্রশ্নপত্র না থাকায় ১ ঘণ্টা পর পরীক্ষায় অংশ নিল ঘাটাইলের একটি কেন্দ্রের উচ্চতর গনিত বিষয়ের এসএসসি পরীক্ষার্থীরা। উপজেলার সাগরদিঘী এসএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল রোববার এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে উচ্চতর গনিত সহ বিভিন্ন বিষয়ে এসএসসি পরীক্ষা ছিল। সাগরদিঘী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৬০ জন। উচ্চতর গনিত বিষয়ে পরীক্ষার্থী ছিল ১০৩ জন। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে উপস্থিত হন। নিয়ম অনুযায়ী এ বছর নৈবিত্তিক বিষয়ে আগে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু পরীক্ষা শুরু করতে গিয়েই বিপত্তি দেখা দেয়। অন্যান বিভাগের পরীক্ষার্থীদের নৈবিত্তিক বিষয়ের প্রশ্ন থাকলেও উচ্চতর গনিত বিষয়ে শিক্ষার্থীদের নৈবিত্তিক বিষয়ের প্রশ্ন না থাকায় এ বিপত্তি দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় উচ্চতর গনিত বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা। এখানেই শেষ নয় রচনামূলক বিষয়ে পরীক্ষা সময় হয়ে যাওয়ায় উচ্চতর গনিত বিষয়ে শিক্ষার্থীদের নৈবিত্তিক বিষয়ের পরীক্ষা না নিয়ে রচনামূলক বিষয়ে তাদের পরীক্ষা শুরু করানো হয়। এ রকম হ-য-ব-র-ল অবস্থায় শেষ হয় ঘাটাইলের সাগরদিঘী কেন্দ্রের এসএসসি পরীক্ষা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা আরা বেগম জানান, বিষয়টি আমি ১০টা ৫ মিনিটে অবগত হই। পরে আমি তাৎক্ষণিক বিশেষ ব্যাবস্থায় নৈবিত্তিক বিষয়ের প্রশ্নপত্র সংগ্রহ করে ১০টা ৫০ মিনিটে কেন্দ্রে উপস্থিত হই। তখন রচনামূলক বিষয়ের পরীক্ষার সময় হওয়ায় জেলা প্রশাসক ও বোর্ডের উধ্বর্তন কতৃপক্ষের সাথে কথা বলে রচনামূলক অংশের পরীক্ষা শুরু করা হয়। পরে নৈবিত্তিক বিষয়ের পরীক্ষা নেয়া হয়। তিনি আরো জানান, এ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্র সচিব সাগরদিঘী উচ্চ বিদ্যালয়েরর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং কেন্দ্রের তদারকি কর্মকতা উপ সহকারী প্রকৌশলী (শিক্ষা) শহিদুল ইসলামকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য সহকাররি কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷