রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

ঘাটাইলের শুকুর মাহমুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল: ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতির আজীবন সদস্য, সাবেক ফুটবলার ও আ্যাথলেট নাজিম উদ্দিনের বাবা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ শুকুর মাহমুদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। রোববার(২৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গকুল নগর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার(২৮ ফেব্রুয়ারি) বাদ আছর গকুলনগর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজনসহ সহ¯্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷