রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০১৬

ঘাটাইলে ইউপি সচিবদের অবস্থান ধর্মঘট পালন

রবিবার সারাদেশের ন্যায় টাংগাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সচিবরা তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে ঘাটাইল ১১টি ইউনিয়ন পরিষদের সচিবরা দুই দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

সচিব সমিতি (বাপসা) ডাকে ইউপি সচিবরা এ কর্মসূচি পালন করে।

ইউপি সচিবদের দশম গ্রেডে বেতন প্রদান,সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও পারিবারিক পেনশন সুবিধা প্রদানের দাবীতে তারা এ আন্দোলন করছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচি সমিতি (বাপসা) ঘাটাইল শাখার সভাপতি মহি উদ্দিন জানান, কর্মসূচির অংশ হিসাবে তারা সোমবার জেলা প্রশাসক কার্য্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করবে। উপজেলার ১১টি ইউনিয়নের সচিবরা তাদের সকল প্রকার দাপ্তরিক কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ গ্রহন করে।

সমিতির সাধারন সম্পাদক আঃ হালিম জানান, তাদের ন্যায্য দাবী মেনে না নিলে ৮ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে ইউপি সচিরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷