বুধবার, ডিসেম্বর ১৪, ২০১৬

সাংবাদিক শাহীন স্মরণে ঘাটাইল প্রেস ক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

সিনিয়র প্রতিনিধি ঃ
টাাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি সদস্য আমাদের সময় পত্রিকা ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি  বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের অকাল মৃত্যুতে গতকাল মঙ্গলবার বিকালে ঘাটাইল প্রেসক্লাবে  শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি নুরুজ্জামান মিঞা, সহ সভাপতি সাজ্জাদ রহমান, সাংবাদিক মাজহারুল শিহাব উত্তম আর্য্য, রবিউল আলম বাদল, বিঞ্চু প্রিয় দ্বীপ মোঃ মাসুম মিয়া, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম। সাংবাদিক শাহীন স্মরণে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷