বুধবার, ডিসেম্বর ১৪, ২০১৬

প্রতিবন্ধী মোমিনের শিম চাষে সাফল্য

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের এক মধ্যবিত্ত কৃষকের ঘরে মোমিনের জন্ম। দুই ভাই ও এক বোনের সংসারে মোমিন সবার ছোট। জম্ম থেকেই মোমিন বাক ও শ্রবন প্রতিবন্ধী। মোমিনের অন্য বড় দু’ভাই একজন শিক্ষকতা পেশা ও অপর ভাই আইন পেশায় যুক্ত আছেন। একমাত্র বোনটি বিয়ে হয়ে সংসারী করছেন।
পরিবারের সকল সদস্যদের আন্তরিকতায় মোমিনকে ছোট বেলা থেকেই কথনো কিছুর অভাব বোধ করতে হয়নি। এর মধ্যে মোমিন বিয়ে করেছেন। সংসারে তার দুটি ছেলে সন্তান। কোন প্রকার আয়-রোজগার না করলেও দু’বেলা খাবার-পড়া নিয়ে চিন্তা নেই সেখানে মোমিন এক দৃষ্টান্ত। তার অন্য ভাইয়েরা মাস শেষে বেতন পেয়ে সেই টাকা যখন বাবার হাতে তুলে দেন তখন তা দেখে তার আর ভাল লাগেনা।
ছোট বেলা থেকেই সাংসারিক ও কৃষি কাজে সে দারুণ পারদর্শী। তাই আর পিছন ফিরে তাকালেননা। কিছু করার তাড়না থেকে বাড়ী আঙ্গিনার পাশে দুই বিঘা জমিতে তিন বছর আগে শুরু করেন শিম চাষের।এ কাজে শ্রমিক’ত দূরের কথা নিজের স্ত্রীর সাহায্য নিতেও তার আপত্তি। প্রতিবছর শিম বিক্রি করে মোমিন এখন আয় করছেন এক থেকে দেড় লাখ টাকা। মোমিনের কোন পিছুটান নেই। পুকুরে মাছ, গোলাভরা ধান আর স্ত্রী সন্তান নিয়ে এক সুখের সংসার। যেখানে অতীত বলে কিছু নেই, আছে ভবিষৎ সুখের এক চিলতে হাসি।
ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার আবুল কাশেম শাহীন বলেন, মোমিনের এই দৃষ্টান্তকে উপজেলার সর্বত্র ছড়িয়ে দেয়ার পাশাপাশি তাকে সব রকমের সহায়তার কথা জানালেন এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷