বুধবার, ডিসেম্বর ০৭, ২০১৬

ঘাটাইলে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ  ‘শেখ হাসিনার উদ্যোগে আলোর পথে, আরো এগিয়ে’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড এ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে পালিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৬। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ঘাটাইল বাসস্ট্যান্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে আবার অফিস কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় র‌্যালীতে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা ভূমি অফিসার প্রভাশু সোম মহান, ঘাটাইল বিদ্যুত অফিসের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) সুরেশ চন্দ্র পাল, উপ-সহকারী মোঃ মিলন আকন, সহকরী প্রকৌশলী আল আরাফাত ভূইয়া প্রমুখ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷