বুধবার, ডিসেম্বর ০৭, ২০১৬

সাংবাদিক নৃপেণ বিশ্বাসের মৃত্যু বাষির্কী পালন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
গত ৭ডিসেম্বর বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ ও তার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে ভূঞাপুর প্রেসক্লাবে তাঁর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের উপদেষ্টা ও ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট ছড়াকার অধ্যাপক শাজু রহমান। অন্যান্যের মধ্যে ভূঞাপুর রির্পোর্টারস ইউনিটির সভাপতি শাহ আলম প্রামানিক, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, সাংবাদিক ও নাট্যকার সোহেল পারভেজ, স্মৃতি সংসদের সভাপতি ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, ভূঞাপুর রির্পোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, তরুন মানবাধিকার কর্মী ওয়াসিম আকন্দ প্রমুখ আলোচনায় অংশ নেন। ভূঞাপুর রির্পোর্টারস ইউনিটির সৌজন্যে অনুষ্ঠিত স্মরণ সভায় ইন্ডিপেনডেন্ড টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী এহসানুল হক শাহীনের অকাল মৃত্যু ও দৈনিক ইক্তেফাকের টাঙ্গাইলের গোপালপুর সংবাদদাতা, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের পিতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য মো: হাতেম আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে নৃপেণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে ঘাটাইল উপজেলার নন্দনগাতীতে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ, কৃর্তানুষ্ঠানের আয়োজন করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷