নিজস্ব প্রতিনিধি ॥ ঘাটাইলে জিবিজি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাঈদ রুবেলের উপর হামলাকারীদের
গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে জি.বি.জি কলেজ ছাত্র সংসদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিহ হয় । ছাত্র সংসদের এজিএস রণজু আহম্মেদের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম , যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ,ছাত্রলীগ নেতা এনামুল হক প্রমুখ । বক্তারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে সঠিক দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী জানান। এদিকে হামলাকারীদের বিচারের দাবী জানিয়ে ঘাটাইল জি.বি.জি কলেজ অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কলেজ শাখুা ছাত্র সংসদের নেতাকর্মীরা ।
উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর ভিপি আবু সাইদ রুবেল কে ঘাটাইল কলেজ মাঠে ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে গুরত্বর
আহত করে। এখন পর্যন্ত সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷