রবিবার, অক্টোবর ১৬, ২০১৬

ঘাটাইলে কলেজ এমপিওভূক্তির দাবীতে মানববন্ধন

মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলে ঘাটাইলে কলেজ এমপিও ভূক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার ধলাপাড়ায়  নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা কলেজের সহস্রাধিক শিক্ষার্থী শিক্ষক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য  রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ধলাপাড়া কলেজের অধ্যক্ষ মোঃ সোহেল রানা প্রমুখ।
এদিকে সাগরদিঘী কলেজ কে এমপিও ভূক্ত করার দাবীতেও মানববন্ধন করেছে সাগরদিঘী কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক মহল। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন , বীর মুক্তিযুদ্ধা নূর হোসেন, এসকান্দার সাইদ, আনছার আলী, মেহেদী হাসান ফারুক প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷