বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০১৬

ঘাটাইলে ঈদুল আযহায় হা-ডু-ডু এবং রশি খেলা অনুষ্ঠিত

ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু এবং রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাই নদীর পাড়ে বিয়ারা রাইজিং সান ক্লাব এ প্রতিযোগীতার আয়োজন করে।
রশি টানাটানি প্রতিযোগিতায় পুর্ব দিঘল কান্দী দলকে পরাজিত করে জয়লাভ করে বিয়ারা ছয়আনী বাড়ি ক্লাব। একই স্থানে অনুষ্ঠিত হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করে বিয়ারা ছয়আনী বাড়ী ক্লাব ও বিয়ারা নয়াবাড়ী ক্লাব। খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হয়।
হাসান তালুকদারের সভাপত্তিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনিতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন।
বিভিন্ন গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক দর্শক ঈদ পূনমিলনীতে আয়োজিত এ প্রতিযোগিতা উপভোগ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷