বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০১৬

ঘাটাইল সিংগুরিয়াবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ঈদ পুনর্মিলনী ও সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে গণসচেতনতা শীর্ষক আলোচনায় প্রবীনের অভিজ্ঞতা ও তারুণ্যের দীপ্ত ঐক্যে জঙ্গি মুক্ত হবে বাংলাদেশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী গণসচেতনতা শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে এমনই এক ঐক্যের প্রত্যয় দীপ্ত কন্ঠে উচ্চারণ করলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সিংগুরিয়া মহিলা বি.এম কলেজের প্রতিষ্ঠাতা অভিনেতা ও সাংবাদিক সোহেল পারভেজ। অনুষ্ঠানকে স্বার্থক করতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিংগুরিয়ার কৃতি সন্তান বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ধানমন্ডি সরকারি গভ. বয়েজ স্কুলের প্রধান শিক্ষক ইনছান আলী। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে তাঁর গঠনমূলক আলোচনা উপস্থিত সবাইকে সাহস জোগায়। জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, গণসচেতনতা মূলক আলোচনা জঙ্গিবাদ নির্মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে গণসচেতনতা সৃষ্টি করতে পারে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ মিঞা, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, মওলানা ফজলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, কামাল হোসেন তালুকদার কালাম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷